বিএসএমএমইউতে প্লাস্টিক সার্জারি পরবর্তী মতবিনিময় সভা
মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ জামাল ফ্রি প্লাস্টিক সার্জারি ক্যাম্পের চিকিৎসা পরবর্তী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩০ জুন) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিলন হলে ‘জন্মগত মুখমণ্ডলের বিকৃতি ও ত্রুটি, ঠোঁট কাটা ও তালু কাটা রোগীদের বিনামূল্যে সার্জারি সেবা প্রদান পরবর্তী এ সভার আয়োজন করা হয়। সভায় সেবাগ্রহীতা ও তাদের স্বজনরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএসএমএমইউ ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। বিশ্ববিদ্যালয়ের সার্জারি বিভাগের চেয়ারম্যান ও প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। অনুষ্ঠানে বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি বিভাগের অধ্যাপক ডা. আইয়ুব আলী একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডা. স্বপন কুমার তপাদার উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক শারফুদ্দিন আহমেদ বলেন, জন্মগত ত্রুটি সম্পন্ন মানুষ অবহেলিত হয়ে আছে। তাদের চিকিৎসার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফেরানো সম্ভব। জন্মগত ত্রুটি নিয়ে বছরে ৫ হাজার শিশু জন্মগ্রহণ করে। এসব শিশুদের বাবা মায়েরা বিষণ্ণতায় ভুগেন। অনেকে অর্থের অভাবে তাদের প্রিয় সন্তানের চিকিৎসা করাতে পারেন না। আবার অনেকে অর্থ থাকা সত্ত্বেও কোথায় এই সমস্যার চিকিৎসা পাবেন তা জানেন না। এই মহতী সেবা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আগামীতে জাতির পিতার শাহাদাৎবার্ষিকীতে বিনামূল্যে প্রদান করা হবে। এ ছাড়াও প্রতি তিন মাস অন্তর বিনামূল্যে এ সেবা দেওয়া হবে।
বিএসএমএমইউ ভাইস-চ্যান্সেলর বলেন, জন্মগত ত্রুটি মানুষের চিকিৎসা সেবার জন্য ফান্ড গঠন করা যেতে পারে। এ ফান্ডের আওতায় জেলা উপজেলায় এ ধরনের রোগীদের খুঁজে বের করে নির্দিষ্ট জায়গায় প্রেরণ করে চিকিৎসা সেবা প্রদান করা যেতে পারে।
তিনি বলেন, রোগীদের সুবিধার্থে বিশ্ববিদ্যালয়ের বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিট, ভাস্কুলার সার্জারি বিভাগ, ফরেনসিক মেডিসিন বিভাগের উন্নয়ন কার্যক্রম জোরদার করেছি।
বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভাইস-চ্যান্সেলর অবহেলিত দিকগুলোকে গুরুত্ব দিচ্ছেন। জন্মগত ত্রুটি, শিশুদের জন্মগত হৃদরোগ চিকিৎসায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন। এ ছাড়াও নারী-পুরুষের বন্ধ্যত্ব নিরসনে বিশেষ উদ্যোগ নিয়েছেন।
ভুক্তভোগী শিশুদের অভিভাবকরা বলেন, আমরা বিভিন্ন জায়গায় ঘুরেও এ সেবা পাইনি। এখানে সেবা নিতে কোনও অর্থ ব্যয় হয়নি। এজন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানাই। তারা এ সেবা কার্যক্রম অব্যাহত রাখার অনুরোধ জানান।
প্রসঙ্গগত, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিট ২০ ও ২১ জুন দু’দিনব্যাপী শহীদ শেখ জামাল ফ্রি প্লাস্টিক সার্জারি ক্যাম্প আয়োজন করে।
-
২২ সেপ্টেম্বর, ২০২৫
তিন দিনব্যাপী দ্বাদশ জাতীয় বিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত
বিএসপিএমআর’র লাইফ টাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত অধ্যাপক কামরুল
-
০২ জুন, ২০২৫
গণঅভ্যুত্থানে হামলা-ভাঙচুর-হত্যাচেষ্টা
চাকরি হারাচ্ছেন বিএমইউর চিকিৎসকসহ ৩৪ কর্মকর্তা-কর্মচারী
-
১৬ মার্চ, ২০২৫
-
১১ মার্চ, ২০২৫